Your cart is currently empty!
Terms and Policy
Bay Cruiser – 1, LCT Kajal, Sonargaon Tourism Policy
১ দিনে এক জন কাস্টমারের ১ টি এনআইডি কার্ড ও মোবাইল নাম্বার দিয়ে সর্বোচ্চ ৫ টি টিকেট কাটতে পারবেন। ঐ দিন আর ঐ এনআইডি কার্ড ও নাম্বার দিয়ে আর টিকেট কাটতে পারবেন না।
কাস্টমারের সঠিক নাম, মোবাইল, এনআইডি কার্ড দিয়ে টিকেট ইস্যু করিবেন। আপনাদের সাথে বিনীতভাবে অনুরোধ করছি অন্যথা ঘাট এ বাঘাত না ঘটাতে।
এজেন্ট এবং যাত্রী সংক্রান্ত গাইডলাইন ও নিয়মাবলী
এজেন্টশিপ গ্রহণের প্রয়োজনীয় কাগজপত্র:
- জাতীয় পরিচয়পত্রের (NID) ফটোকপি
- ছবি (১ কপি)
- ট্রেড লাইসেন্সের ফটোকপি
- ট্যুর অপারেটর সার্টিফিকেটের ফটোকপি: ট্যুরিজম/ট্রাভেল/এভিয়েশন/হোটেল/পর্যটন কর্পোরেশন/সিভিল এভিয়েশন
- টিআইএন সার্টিফিকেটের ফটোকপি
- প্রতিষ্ঠানের লেটারহেডে এজেন্টশিপ গ্রহণের আবেদনপত্রের ফটোকপি
- ভিজিটিং কার্ডের কপি
- সোনারগাঁও ট্যুরিজম এজেন্টশিপ গ্রহণের জন্য প্রাথমিক জামানত ২০,০০০ টাকা জমা করতে হবে। এই জামানত তাৎক্ষণিক অনলাইন পোর্টাল এ টিকেট ক্রয় কাজে ব্যবহার করতে পারবে।
- ১ বছর অধিক সময় এজেন্ট একাউন্ট সক্রিয় না থাকলে, এজয়েন্টশিপ অটোমেটিক নিষ্ক্রিয় হয়ে যাবে।
এজেন্সি পরিচালনার নিয়মকানুন:
- কার্যালয়ের সময়সীমা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
- কার্যালয় খোলা থাকার সময়ের মধ্যে সমস্ত এজেন্টদের অবশ্যই তহবিল অনুরোধ এবং টিকিট বাতিল সম্পন্ন করতে হবে। রাত ৮টার পরে কোনো তহবিল অনুরোধ বা টিকিট বাতিলকরণ গ্রহণ করা হবে না।
- টিকিট বাতিল করার ক্ষেত্রে ২০% সার্ভিস চার্জ কাটা হবে।
- সকল এজেন্টের জন্য পরিস্থিতি অনুসারে সোনারগাঁও ট্যুরিজম কর্তৃপক্ষ এই কমিশন হার সংশোধন করার ক্ষমতা রাখে।
- টিকিট বুকিং এর আগেই যাওয়া ও আসার অ্যাভেলেবল টিকিট চেক করে, টিকিট কিনতে হবে। জাহাজ ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল বা তারিখ পরিবর্তনের সুযোগ নেই। ২৪ ঘণ্টা আগে ২০% ফি প্রদান করে টিকিট বাতিল করা যেতে পারে, তবে তা কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষ।
- কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী যাত্রীদের আসন বরাদ্দ পরিবর্তনের ক্ষমতা সংরক্ষণ করে।
- যাত্রীদের বিলম্বে পৌঁছানোর কারণে জাহাজ ছেড়ে গেলে কোনো অর্থ ফেরত প্রদান করা হবে না। কেবলমাত্র প্রাকৃতিক দুর্যোগ, জোয়ার-ভাটার সমস্যা অথবা সরকারি নির্দেশনার কারণে যাত্রীদের পূর্ব সংবাদ ছাড়া কর্তৃপক্ষের সময়সূচী পরিবর্তিত হওয়ার কারণে যাত্রী নেওয়া সম্ভব না হলে সম্পূর্ণ টিকিট মূল্য ফেরত দেওয়া হবে।
- অনিবার্য কারণে সীট অথবা জাহাজ পরিবর্তন করা হলে, জাহাজ এর সার্ভিস নেওয়ার পর টিকিট কোনভাবেই ক্যান্সেল বা ডিসকাউন্ট করা হবে না। যাত্রী জাহাজ এ উঠার আগেই সকল ডিসিশন নিয়ে নিতে হবে।
- প্রতিটি এজেন্টের কমিশন তাদের নিজস্ব একাউন্টে সংযুক্ত করা হয়।
- আবহাওয়া, জোয়ার-ভাটা, প্রাকৃতিক দুর্যোগ কিংবা সরকারি নির্দেশে জাহাজের সময়সূচী বদলালে এজেন্সিগুলোকে অবশ্যই যাত্রীদের জানাতে হবে।
- জাহাজে যাত্রীদের দ্বারা সৃষ্ট যেকোনো বিশৃঙ্খলার দায়ভার সংশ্লিষ্ট এজেন্সির উপর বর্তাবে। কর্তৃপক্ষ এ ধরনের কোনো দায় নেবে না এবং এটি সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য।
- একটি নির্দিষ্ট তারিখের টিকিট দিয়ে ভিন্ন তারিখে ভ্রমণ করার সুযোগ নেই। এজেন্সিগুলোকে যাত্রীদের এই বিষয়ে স্পষ্টভাবে জানাতে হবে।
- সমস্ত এজেন্সিকে যাত্রীদের অবহিত করতে হবে যে জাহাজে ওঠার সময় মুদ্রিত টিকিট, ডিজিটাল প্রিন্টেড কপি বাধ্যতামূলক। পিডিএফ ফরম্যাট অথবা মোবাইল ফোনে সংরক্ষিত ছবি গ্রহণযোগ্য নয়।
যাত্রীদের জন্য গাইডলাইন এবং শর্তাবলী:
- সকল যাত্রীদের জাহাজ ছাড়ার কমপক্ষে ১ ঘণ্টা আগে ঘাটে উপস্থিত হতে অনুরোধ করা হচ্ছে।
- জাহাজ ছাড়ার পরে অথবা অতীত তারিখের টিকিট ভুলবশত ইস্যু হলে তা বাতিল হিসেবে গণ্য হবে।
- ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল বা তারিখ সংশোধন সম্ভব নয়। ২৪ ঘণ্টা পূর্বে ২০% ফি দিয়ে বাতিল করা যাবে, তবে তা কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর নির্ভরশীল।
- যাত্রীদের তাদের ব্যক্তিগত জিনিসপত্রের নিরাপত্তার দায়িত্ব নিজেদের। হারানো বা ক্ষতিগ্রস্ত সামগ্রীর জন্য কর্তৃপক্ষ কোনো দায়বদ্ধতা বহন করবে না।
- হারানো অথবা চুরি হওয়া টিকিটের বিকল্প হিসেবে কোনো নতুন টিকিট প্রদান করা হবে না।
- অননুমোদিত অডিও, ভিডিও, ছবি তোলা এবং বিপজ্জনক অস্ত্র বা নিষিদ্ধ জিনিস বহনের জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
- প্রয়োজনে কর্তৃপক্ষ যাত্রীদের আসন বণ্টন পরিবর্তনের অধিকার রাখে।
- জাহাজে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ।
- যাত্রীরা দেরিতে পৌঁছে জাহাজ মিস করলে টাকা ফেরত দেওয়া হবে না। শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগ, জোয়ার-ভাটার কারণে বা সরকারি নির্দেশনায় পূর্ব বিজ্ঞপ্তি ছাড়া সময়সূচী কর্তৃপক্ষ বদলালে সম্পূর্ণ মূল্য ফেরত পাবেন।
- ৫ বছর এবং তার ঊর্ধ্বে শিশুদের জন্য পূর্ণ মূল্যের টিকিট ক্রয় করতে হবে।
- মুদ্রিত বা প্রিন্টেড টিকিট বাধ্যতামূলক। ডিজিটাল, পিডিএফ অথবা মোবাইলে সংরক্ষিত ছবি গ্রহণযোগ্য নয়।
- অনিবার্য কারণে সীট অথবা জাহাজ পরিবর্তন করা হলে, জাহাজ এর সার্ভিস নেওয়ার পর টিকিট কোনভাবেই ক্যান্সেল বা ডিসকাউন্ট করা হবে না। যাত্রী জাহাজ এ উঠার আগেই সকল ডিসিশন নিয়ে নিতে হবে।
- বারকোড যাচাইকরণ সম্পন্ন করে জাহাজে প্রবেশ করতে হবে।
- বাইরের খাবার, প্লাস্টিক এবং পরিবেশ অধিদপ্তর এর নিয়মবহির্ভূত কোন কিছু জাহাজে বহন নিষিদ্ধ। পরিবেশ অধিদপ্তর এর নিয়মাবলী পালন যাত্রীর নিজস্ব দায়িত্ব।
- শুধুমাত্র যাত্রীদের ব্যক্তিগত লাগেজ অনুমোদিত।
- উন্নত সেবা প্রদানের স্বার্থে কর্তৃপক্ষ যেকোনো সময় এই শর্তাবলী পরিবর্তন করতে পারে।
- টোল এবং করসমূহ টিকিট মূল্যের সাথে অন্তর্ভুক্ত রয়েছে।
