Dhaka – Saintmartin Direct Ship + Hotel Tour Package

Price range: 11,000.00৳  through 15,000.00৳ 

Saint Martin Ocean going Ship Bay Cruiser One and LCT KAJAL

Description

The Bay Cruiser ship offers different classes of seats with varying amenities and comfort levels for its Saint Martin – Cox’s Bazar – Chittagong route, but now we are available at Dhaka.
Dhaka - Saintmartin

রোমাঞ্চকর ভ্রমণ – জাহাজে ঢাকা থেকে কক্সবাজার যাত্রা
ঢাকা- সেন্টমার্টিন- কক্সবাজার প্যাকেজ-১
প্রস্তাবিত ৩ দিনের তারিখ:
২৭ নভেম্বর,বৃহস্পতিবার – ২৮ নভেম্বর, শুক্রবার – ২৯ নভেম্বর, শনিবার
অথবা, ২৮ নভেম্বর, শুক্রবার – ২৯ নভেম্বর, শনিবার – ৩০ নভেম্বর, রবিবার
ঢাকা- কক্সবাজার প্যাকেজ-২
প্রস্তাবিত ২ দিনের তারিখ:
২৭ নভেম্বর,বৃহস্পতিবার – ২৮ নভেম্বর, শুক্রবার
অথবা, ২৮ নভেম্বর, শুক্রবার – ২৯ নভেম্বর, শনিবার
ভ্রমণটি শুধুমাত্র তাদের জন্য যারা দুঃসাহসিক রোমাঞ্চ পছন্দ করেন।
জাহাজ দুইটির বিবরণ:
১. এমভি বে ক্রুজার – ১ একটি সুসজ্জিত দ্রুতগামী জাপানী ক্যাটামেরান ধরনের জাহাজ
২. এলসিটি কাজল একটি সমুদ্রগামী ক্রাফট জাহাজ
কোথা থেকে জাহাজে উঠতে হবে:
• এমভি বে ক্রুজার ১: পূর্বাচল ৩০০ ফিট শিমুলিয়া ঘাট থেকে সকাল ৭টায় ছাড়বে
• এলসিটি কাজল: মেরি এডারসন ভিআইপি জেটি, পাগলা (পুরাতন ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে) থেকে সকাল ৭টায় ছাড়বে
• কক্সবাজার ঘাটে পৌঁছানো রাত ১০টা থেকে ১১টার মধ্যে
প্রতিদিনের পরিকল্পনা:
প্রথম দিন: আপনার নির্ধারিত ঘাট থেকে সকাল ৭টায় যাত্রা শুরু। দিনের বেলা আপনি বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, ধলেশ্বরী এবং মেঘনা নদীর অপরুপ সৌন্দর্য উপভোগ করবেন। রাতে হাতিয়া দ্বীপে একটি হোটেল বা গেস্টহাউসে শেয়ারিং ভিত্তিতে রাত্রিযাপন ব্যবস্থা করা হবে।
দ্বিতীয় দিন: খুব সকালে নাস্তার পর সমুদ্রপথে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু। দুপুরের দিকে আপনি খোলা সমুদ্রের অপরূপ সৌন্দর্য উপভোগ করবেন। রাতের বেলায় কক্সবাজারের নুনিয়াছড়া ঘাটে পৌঁছাবেন, যেখানে শেয়ারিং ভিত্তিতে হোটেলে থাকার ব্যবস্থা থাকবে।
তৃতীয় দিন ( প্যাকেজ-১ এর জন্য): খুব ভোরে সকাল ৬টায় কক্সবাজার থেকে সেন্টমার্টিন দ্বীপের উদ্দেশ্যে রওনা। দুপুর ১২টার দিকে সেন্টমার্টিনে পৌঁছাবেন। দ্বীপটি ঘুরে দেখার পর বিকেল ৫টায় কক্সবাজারের উদ্দেশ্যে ফেরার পথ ধরবেন এবং সন্ধ্যায় কক্সবাজারে পৌঁছে আপনার ভ্রমণ শেষ হবে।
বিশেষ তথ্য: দ্বিতীয় দিন রাতে কক্সবাজারে জাহাজ থেকে নেমে আপনার ভ্রমণ শেষ করার সুযোগ আছে। যারা এখানে শেষ করতে চান তারা সেইভাবে বুকিং করতে পারবেন।
প্যাকেজ মূল্য:
এমভি বে ক্রুজার জাহাজ:
• প্যাকেজ-১: সম্পূর্ণ ভ্রমণ (ঢাকা – হাতিয়া – কক্সবাজার – সেন্টমার্টিন – কক্সবাজার): প্রতিজন ২০,০০০ টাকা (২৫% ছাড়ে ১৫,০০০ টাকা)
• প্যাকেজ-২: ছোট ভ্রমণ (ঢাকা – হাতিয়া – কক্সবাজার): প্রতিজন ১৫,০০০ টাকা (প্রায় ২৫% ছাড়ে ১২,০০০ টাকা)
এলসিটি কাজল জাহাজ:
• প্যাকেজ-১: : সম্পূর্ণ ভ্রমণ (ঢাকা – হাতিয়া – কক্সবাজার – সেন্টমার্টিন – কক্সবাজার): প্রতিজন ১৮,০০০ টাকা (প্রায় ২৫% ছাড়ে ১৩,৫০০ টাকা)
• প্যাকেজ-২: ছোট ভ্রমণ (ঢাকা – হাতিয়া – কক্সবাজার): প্রতিজন ১৫,০০০ টাকা (প্রায় ২৫% ছাড়ে ১১,০০০ টাকা)
খাবারের তালিকা (প্রস্তাবিত):
প্রথম দিন:
• সকাল: মসলাদার খিচুড়ি, ডিম, সালাদ, পানি, চা (প্যাকেট)
• দুপুর: মুরগির পোলাও, ভাজা মাছ অথবা ডিমের কোরমা, সালাদ, পানি (প্যাকেট)
• বিকেল: মুড়ি মাখনো , পানি, চা
• রাত: সাদা ভাত, সবজি, মাছ অথবা মুরগি, সালাদ, পানি (হাতিয়ার স্থানীয় হোটেল/রেস্তোরাঁয়)
দ্বিতীয় দিন:
• সকাল: পরোটা, ডিমের অমলেট, সবজি/ডাল, পানি, চা
• দুপুর: ফ্রাইড রাইস, চিকেন কারি, ফিস ফ্রাই, সালাদ, পানি
• বিকেল: বিস্কুট/কেক, কলা, পানি, চা
• রাত: সাদা ভাত, ভর্তা, সবজি, মাছ অথবা মুরগি, সালাদ, পানি (কক্সবাজারের স্থানীয় হোটেল/রেস্তোরাঁয়)
তৃতীয় দিন: সেন্টমার্টিন যাওয়ার সময় সকাল এবং দুপুরের খাবার দেওয়া হবে। খাবারের তালিকা প্রাপোতা অনুযায়ী নির্ভর করবে।
যেসব বিষয় মনে রাখা জরুরি:
১. এটি বিশেষভাবে রোমাঞ্চপ্রিয় মানুষদের জন্য একটি দুঃসাহসিক ভ্রমণ। জোয়ার-ভাটা, ঘন কুয়াশা, যাতায়াত সমস্যা, পরিবেশগত পরিস্থিতি বা অন্যান্য কারণে ভ্রমণের সময় এবং খাবারের তালিকা পরিকল্পনা থেকে ভিন্ন হতে পারে।
২. জাহাজে কোনো ব্যক্তিগত কেবিন নেই। নন-এসি জাহাজে নন-এসি সিট এবং এসি জাহাজে এসি সিট পাওয়া যাবে।
৩. হাতিয়া দ্বীপে ওঠা-নামার সময় জোয়ার-ভাটার কারণে জাহাজ সরাসরি ঘাটে ভিড়তে নাও পারে। সেক্ষেত্রে ছোট স্থানীয় নৌকা ব্যবহার করে জাহাজ থেকে নামতে এবং উঠতে হতে পারে।
৪. যাত্রার সময় প্যাকেটজাত খাবার দেওয়া হবে যা আগে থেকেই জাহাজে তোলা থাকবে। স্থানীয় রেস্তোরাঁর প্রাপতা অনুযায়ী খাবার সরবরাহ করা হবে। একইভাবে স্থানীয় হোটেল ও রেস্তোরা খুব বেশি আলিশান নাও হতে পারে। তবে আয়োজকরা সর্বোত্তম ব্যবস্থা করার চেষ্টা করবেন।
৫. দুটি জাহাজই সরকার অনুমোদিত উপকূলীয় (সি-ক্লাস) সমুদ্রগামী জাহাজ। জাহাজে পর্যাপ্ত লাইফ জ্যাকেট আছে এবং আধুনিক নেভিগেশন যন্ত্রপাতি (রাডার, জিপিএস, ইকো সাউন্ডার) রয়েছে। জরুরি পরিস্থিতিতে বন্দর, কোস্টগার্ড এবং নৌবাহিনীর সাথে সরাসরি যোগাযোগের জন্য ভিএইচএফ রেডিও আছে।
৬. সবাই তাদের জরুরি ওষুধ, শীতের কাপড় এবং হালকা নাস্তা সাথে নিয়ে আসতে পারেন।
৭. এই ধরনের ভ্রমণ আয়োজন করা প্রথমবারের মতো একটি রোমাঞ্চকর অভিযান। দীর্ঘ ভ্রমণে প্রাকৃতিক বা যান্ত্রিক ত্রুটির অথবা অন্য অনাকাঙ্খিত ঘটনার জন্য করতিপক্ষ দায়ী নয়। সময় তালিকা জোয়ার ভাটার নির্ভর করবে। ভ্রমণ প্রেমীদের কাছে আহবান, সীমাবদ্ধতাগুলো বুঝে ভ্রমণের জন্য আমন্ত্রণ জানানো হলো।
Buy Saint Martin tickets in our two ships: Bay Cruiser-1 Ship, LCT Kajol Ship
For Large Group Booking Contact Us.

Please note: Availability may vary depending on weather/situation. Ticket Price will be fully refunded only if the ship can not or does not operate on the day of journey.

 

bay-cruiser-LCT-Kajal-Advertise

Additional information

Ship

MV Bay Cruiser 1, LCT Kajal

Package Name

Package 1: ঢাকা – হাতিয়া – কক্সবাজার – সেন্টমার্টিন – কক্সবাজার, Package 2 ঢাকা – হাতিয়া – কক্সবাজার